আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ
২৫ শে মার্চ মঙ্গলবার বিকাল ৪ টায় যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীরের আয়োজনে ঝিকরগাছা সদর ইউনিয়নের নিজ এলাকায় লাউজানী পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম সভাপতিত্বে করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর হারুন রশীদ, সেক্রেটারি নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি আব্দুর রকিম,মাওলানা রেজাউল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, ঝিকরগাছা ইউনিয়ন আমীর মাওলানা এমদাদুল হক, ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলী হোসেন, জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি গাজী ফয়েজ, লাউজানী এন. এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা। এ ছাড়া উক্ত অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।