স্টাফ রিপোর্টার:
আজ বরগুনার বামনায় বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়। এ দিবস উপলক্ষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন , উপজেলা বিএনপির সম্মানিত আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মমতাজ বেগম,আঃ কুদ্দস,প্রভাষক মোঃ রুবেল, প্রমুখ সভা পরিচালনা করেন সহকারী অধ্যাপক হাফিজুর রহমান তালুকদার।