• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে জুলাই-আগষ্ট গণঅভ্যূথ্থানে আহত যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৭, ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে জুলাই-আগষ্ট গণঅভ্যূথ্থানে আহত যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জুলাই-আগষ্ট গণঅভ্যূথ্থানে আহত যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ প্রশাসন এ অর্তিক অনুদানের চেক বিতরণ করে।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের কায্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান আহত যোদ্ধাদের হাতে এ চেক তুলে দেন। এসময় পুলিশ সুপার মো: মিজারুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এস এম তারেক সুলতান, আড়াইশ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবীতেষ বিশ্বাস, জেলা সমাজ সেবা অধিদপ্তরে উপপরিচালক হারুন অর রশিদসহ গণমাধ্যম কর্মী ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ জেলায় মোট ৩৮জন তালিকাভুক্ত আহতদের মধ্যে ৬জনকে এ চেক প্রদান করা হলো। এর মধ্যে এ কেটাগড়িতে চারজনকে ২লক্ষ করে ও বি কেটাগড়ির ২জনকে ১লক্ষ টাকা করে এ অর্থিক অনুদান দেয়া হয়।

জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, জেলার ৩৮জন তালিকাভুক্ত আহতদের মধ্যে ৬জনকে অনুদারে আর্থিক চেক প্রদান করা হলো। তারা দ্রুত ব্যাংকে চেক জমা দিলে টাকা পেয়ে যাবেন। পয্যায়ক্রমে বাকী আহতদের চেক বিতরণ করা হবে। #