স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আব্দুল আলীম। বোড়াশী ইউনিয়নবাসীর ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুরে মডেল স্কুল রোডের নিজ বাড়ীতে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুল আলীম বলেন, গত ১৭ মার্চ আমার গ্রামের বাড়ী বোড়াশীতে একটি ইফতার মাহফিলে যাই। এসময় অামার ভাইয়ের দুই ছেলেকে সেখানে যেতে বলি। এসময় তারা একটি মোটর সাইকেলে করে ছুটিতে আসা এক সেনা সদস্যকে নিয়ে সেখানে যাওয়ার পথে বোড়াশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিটু মোল্যা বাড়ীর সামনে পৌছালে সে ও তার লোকজন হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এতে তিনজন গুরুত্বর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয় এবং একটি মামলা দায়ের করা হয়।
তিনি আরো বলেন, ছুটিতে আসা এক সেনা সদস্য রেজাউল গোপালগঞ্জের অর্মি ক্যাম্পে বিষয়টি জানালে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে নতুন নামের এক যুবককে আটক করে। পরে মিটু মোল্যার ণোকজন অমাদের নামে মিথ্যা মামলা দায়ের করে।
ভুক্তভোগী আরো বলেন, মিটু মোল্যার সমর্থক গোপালগঞ্জ আদালতের আইনজীবী এ্যাভোকেট মো. সহিদ মোল্যা বাদী হয়ে আমিসহ ৫জনকে আসামী করে একটি চাঁদাবাজীর মিথ্যা মামলা দায়ের করেছে। এই মিথ্যা মামলা দায়ের করায় আমরা আতংকে রয়েছে। দ্রুত আসামীদের গ্রেফতার করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি। #