• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ উৎসব সামনে রেখে নিরাপত্তা জোরদার করেছে যৌথ বাহিনী চেকপোষ্ট স্থাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩১, ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ণ
ঈদ উৎসব সামনে রেখে নিরাপত্তা জোরদার করেছে যৌথ বাহিনী  চেকপোষ্ট স্থাপন

মাসুদ রেজা ফয়সাল, স্টাফ রিপোর্টার
৩০ মার্চ ২০২৫ রাত ৯.৫০ হতে ১১.৩০ ঘটিকা পর্যন্ত সঃ সঃ ২০০৪০০৫৯, এম জাবেদ, চীফইএ এর নেতৃত্বে নৌ বাহিনীর ০১টি সেকশন বামনা থানা পুলিশের সমন্বেয় ডৌয়াতলা বাজার সংলগ্ন প্রদান সড়কে যৌথ বাহিনী চেকপোষ্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালীন সময় মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি চেকিং করা হয়, এবং সন্দেহভাজন যাত্রীদের বহনকৃত মালামাল তল্লাশি করা হয়।
উক্ত সময়ের মধ্যে ১৬ টি মোটরবাইক ও ০২ টি বাস এর সব কাগজপত্র সঠিক পাওয়া গেলে ছেড়ে দেওয়া হয়। চেকপোস্ট চলাকালীন কোন চালকের বিরুদ্ধে মামলা/জরিমানা করা হয়নি।
চেকপোস্ট চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথবাহিনী। যৌথ বাহিনী আরও জানান, অপরাধী চক্রের বেশিরভাগই অপরাধ ঘটানোর সময় মোটরসাইকেল আর প্রাইভেটকার ব্যবহার করেন। এছাড়া, কৌশলে মাদক ও অবৈধ অর্থপাচারেও ব্যবহার করা হচ্ছে ব্যক্তিগত পরিবহন। চলমান অভিযানে মাদক, চিহ্নিত সন্ত্রাসীদের ধরতেও বিশেষ নজর রাখছে যৌথবাহিনী।