গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
জুলাই-আগষ্টে নিহত শহীদ পরিবার ও আহতদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।
সোমবার সকালে ঈদের নামাজ শেষে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে নিয়ে প্রথমেই নলচিড়া ইউনিয়নের কালনা গ্রামের বাসিন্দা ও জুলাই-আগষ্টে বিপ্লবে শহীদ ইমরান খলিফার বাসভবনে গিয়ে তার পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
এরপরই জুলাই-আগষ্টে আন্দোলনে গিয়ে আহত এম কিবরিয়া রোমান, জিম সহ অন্যান্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিমিয় করেন। এসময় ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা মো. রাজিব হোসেন বলেন, এবারের ঈদ জুলাই-আগষ্টে নিহত শহীদ পরিবারের সদস্যদের স্বজন হারানো বেদনার ঈদ। তাই শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ গ্রহন করা হয়। আমরা সর্বদা তাদের পাশে রয়েছি।