• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানের ঈদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩১, ২০২৫, ১৫:৪২ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানের ঈদ শুভেচ্ছা বিনিময়

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসান আজ সকালে মেহেন্দিগঞ্জ আব্দুল্লাহপুর জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর রাজিব আহসান পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দীপেন,সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম,সিনিয়র যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা,পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মাহমুদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাকসুদুর রহমান রানা, পৌর যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম মামুন মিয়াজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শিপন মিয়া সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।