শামীম আহমেদ \
বরিশাল নগরীর রবিদাস শ্রেনির (মুচি) পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল।
তিনি আজ বুধবার নগরীর ২০ জনকে এই সহায়তা প্রদান করের।
এ বিষয়ে তিনি জানান, পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা হতে নিজ বাসভবনে ফিরছিলেন তিনি।
হঠাৎ জেলা পরিষদের রাস্তার মোড়ে গাড়ীর ড্রাইভারকে গাড়ী থামাতে বলেন।
এরপর দোকানে বসা লোকটি তাকে জানালেন তিনি মুচি
। লোকজনের জুতা সারাই করেন।
প্রয়োজন থাকলেও করোনার কারণে এখন আর নিয়মিত বসতে পারেন না।
গত দু’দিন ধরে এখানে বসছেন।
তাছাড়া অফিস-আদালত, মার্কেট, শপিং মলগুলো বন্ধ থাকায় লোকজনও জুতা সারাইয়ের জন্য এখন আর আসে না।
তবুও যদি কাস্টমার পাওয়া যায় এ আশায় মাঝেমধ্যে একটু আসেন।
যদি দু’টো টাকা কামাই করতে পারেন।
কোনো ত্রাণ পেয়েছেন কিনা একথা জানতে চাইলে বললেন, কয়েকদিন আগে জেলা পরিষদ হতে কিছু ত্রাণ পেয়েছিলাম।
৫ জনের সংসার। এতটুকুতে কি আর চলে।
আমি একা না। আশেপাশে আমরা আরও ১০/১৫ জন আছি।
সবারই একই অবস্থা।
তাছাড়া সারা শহরে তো অনেকেই আছেন যারা মুচির কাজ করেন ।
তাই নিজের বেতনের টাকা হতে কেনা কিছু উপহার সেই রবিদাস শ্রেনীর কয়েকজনের হাতে তিনি তুলে দেন।
অফিসারটি বিসিএস ২২তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা, সরকারের উপসচিব।