• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে গাড়ীর ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২, ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে গাড়ীর ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছে। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ বুধবার (০২ এপ্রিল) ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজরা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এএসআই মিজানুর রহমান জানান, সকালে মাজরা এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে স্থনীয়রা মারাত্মক আহত অবস্থায় ওই বৃদ্ধকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসা জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ধারনা করা হচ্ছে সকালের কোন এক সময় এই বৃদ্ধকে গাড়ী ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়ে মহাসড়কের পাশে পড়ে থাকে। তবে এ রির্পোট লেখা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি। #