• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের দীর্ঘ ছুটিতেও মোল্লাহাটে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৫, ১৪:৩৪ অপরাহ্ণ
ঈদের দীর্ঘ ছুটিতেও মোল্লাহাটে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা অব্যাহত

স্টাফ রিপোর্টার :
ঈদের দীর্ঘ ছুটিতে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী সেবা ও কিশোর কিশোরী সেবা চালু রয়েছে। এলাকার সাধারণ মানুষ সেবা পেয়ে ভীষণ খুশি।উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীগণ-এ সেবা প্রদান করছে।
পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, গর্ভবতী সেবা, সাধারণ রোগী সেবা ও কিশোর কিশোরী সেবা পরিবার পরিকল্পনা বিভাগের অগ্রাধিকারমূলক সেবা।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.শরিফুল ইসলাম বলেন, বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক জনাব মো.শামসুদ্দিন মোল্লা স্যারের সার্বিক তত্ত্বাবধানে ঈদের দীর্ঘ ছুটিতে গ্রামের সাধারণ মানুষ যাতে সেবা পায় সেজন্য সেবা কেন্দ্র খোলা রেখে বিশেষ সেবা প্রদানের ব্যবস্হা করা হয়েছে। সেবা পেয়ে সাধারণ মানুষ খুব খুশি।