• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত-২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত-২

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রেহেনা বেগম (৪৫) নামে এক নারী নিহত ও তার পরিবারের অপর দুই সদস্য আহত হয়েছেন।

আজ রোববার (০৬ মার্চ) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো: সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রেহেনা বেগম বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার হোগলা বুনিয়া গ্রামের লতিফ হাওলাদারের স্ত্রী।

ওসি মির মো: সাজেদুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দিদার পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত থাকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপ ভ্যানে থাকা একই পরিবারের ৩ সদস্য আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরতঃ চিকিৎসক রেহানা বেগমকে মৃত ঘোষণা করেন। #