স্টাফ রিপোর্টার:
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরে আসা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বামনা উপজেলার লঞ্চঘাট ও সফদারপুল বাস স্টান্ডে অভিযান চালিয়েছে নৌ বাহিনী।
আজ শনিবার( ৫ এপ্রিল) বিকাল ০৫ ঘটিকায় বরগুনার বামনা লঞ্চঘাট ও গাজীরপুল বাসস্ট্যান্ডে নৌবাহিনীর অভিযান পরিচালিত হয়।
ঈদ পরবর্তী যাত্রীদের নির্বিঘ্নে কর্মস্থলে পৌঁছাতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে বামনায় নৌবাহিনী অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে বিভিন্ন অনিয়মের ও অতিরিক্ত ভাড়া আদায়সহ যাত্রীদের দূর্ভোগের কথা শুনেন
এ সময় নৌবাহিনীর নেতৃত্ব দেন সাঃ লেঃ সাইদ মাহির আলম, (এক্স) বিএন (পিনং-৪২২১) এর নেতৃত্বে ০১ টি সেকশন (৭+১) বিএন ডাবল কেবিন পিকাপ যোগে বামনা উপজেলার লঞ্চঘাট ও গাজিরপুল সংলগ্ন বাসস্ট্যান্ডের কাউন্টারে
গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেছেন অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রয় নিয়ে এবং লঞ্চঘাটে এম ভি পূবালী -১ ও রাজারহাট বি লঞ্চের যাত্রিদের সাথে কথা বলেন। অতিরিক্ত ভাড়া আদায় ও নিয়মিত যাত্রী সেবা নিয়ে কথা বলেন,
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদে কর্মস্থলে ফিরে আসা যাত্রীদের চাপ না কমা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া, টার্মিনালের পরিবহন সেবা নিয়ে যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন আরও কঠোর নজরদারি চালানোর ঘোষণা দিয়েছে।