স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ইসরাইল, ট্রাম্প ও ভারত বিরোধী স্লোগানে স্লোগানে মুখরিত ছিল গোপালগঞ্জে ফিলিস্তিনের উপর ইসরাইলের আগ্রাসন ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে বিভিন্ন স্বুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেনী পেশার মানুষ।
বিশ্বব্যাপী স্ট্যাইক কর্মসূচীর অংশ হিসাবে আজ সোমবার (০৭ এপ্রিল) সকাল ১১টায় গোপালগঞ্জ মেডিকেল কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থী এবং ইন্টার্ন ডাক্তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
একই দাবীতে বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। এরপর বেলা ১২টার দিকে, সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল করে স্থানীয় প্রেসক্লাবের সমানে গিয়ে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় ইসরাইলী বর্বরতার প্রতিবাদে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা। পরে সেভান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘরে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ করে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মিরা আলাদা আলাদাভাবে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে। পরে ফিলিস্তিনি জনগণের জন্য মোনাজাত করা হয় এবং ইসরাইল ও আমেরিকান পতাকায় আগুন দিয়ে পোড়ানো হয়।
সমাবেশে বক্তারা, ইসরাইল-আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, পন্য বয়কট করে ইসরাইলী অাগ্রাসন বন্ধ করা সম্ভব নয়। সরকারীভাবে ইসরাইলকে বয়কট করতে হবে। যুদ্ধ বিরতির আইন লঙ্ঘন করে ফিলিস্তিনে একের পর এক হামলা চালালেও মুসলিম বিশ্ব চুর করে বসে রয়েছে। এখন সময় হয়েছে মুসলিম বিশ্বের ঘুম ভাঙ্গতে হবে, ইসরাইলের হামলার প্রতিবাদ জানাতে হবে। #