• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার বামনায় বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৫, ১৮:৩০ অপরাহ্ণ
বরগুনার বামনায় বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনায় আজ সোমবার উপজেলা বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ রানার সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।

সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম মোল্লা, বরগুনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফজলুল হক বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন শাহীন, পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম জামাল,বামনা উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোঃ রুহুল আমীন, যুবদলের কেন্দ্রীয় নেতা খান মোঃ জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সালাহ উদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য মোঃ ইউনুস কামাল উপজেলা বিএনপির সদস্য সচিব মহিদুল ইসলাম মোর্শেদ প্রমুখ।