• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ‍ভূয়া পুলিশ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে উৎপল মন্ডল ওরফে গৌতম মন্ডল (৪২) নামে এক ‍ভূয়া পুলিশ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

অাজ মঙ্গলবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকা থেকে ওই ভূয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ভূয়া পুলিশ সদস্য উৎপল মন্ডল ওরফে গৌতম মন্ডলের বাড়ী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিস্তাইল গ্রামে।

ওসি মির মো. সাজেদুর রহমান জানান, সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে সুবিধা নিতে যায়। এসময় সন্দেহ হলে স্থানীয় জনতা আটক করে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উৎপল মন্ডল ওরফে গৌতম মন্ডলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ সে দোষ স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও জানান ওসি। #