আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া বাজারে
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইশাল ইন্টারন্যাশনাল মডেল একাডেমি প্রতিবাদ সমাবেশ ও র্যালি করে।
বুধবার (৯ ই এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টা ব্যাপী একাডেমির ক্যাম্পাস ও বাঁকড়া বাজারে প্রতিবাদ সমাবেশ ‘মার্চ ফর প্যালেস্টাইন’ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইশাল ইন্টারন্যাশনাল মডেল একাডেমি’র প্রিন্সিপাল হা: মাও: রেজাউল ইসলাম,
ভাইস প্রিন্সিপাল মাও: আল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমান রবি।
এ কর্মসুচীতে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।