দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় ক্ষেতের ফসল ক্ষতির অভিযোগে একটি গরুর পা কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।
গত রোববার উপজেলার ২নং আলীপুর ইউনিয়নের চাঁদপুরা গ্রামে ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবক চাঁদপুরা গ্রামের বাসিন্দা আবু কালাম প্যাদার ছেলে আলমাছ প্যাদা। ভুক্তভোগী আবদুল গনি হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার একই গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী ফারুক হাওলাদারের অভিযোগ,তিনি দিনমুজুরী কাজের পাশাপাশি স্বাবলম্বীর আশায় গরু লালন পালন করে আসছিলেন। তিনি বাড়ির পাশে প্যাদার চর নামে এলাকায় গরু চড়াতেন। ঘটনার দিন গরুর মালিকের অগোচরে স্থানীয় আলমাছ প্যাদার
ক্ষেতের ফসল ক্ষতি করে এমন অভিযোগে আলমাছ প্যাদা ফারুকক হাওলাদারের একটি গরুর পিছনের ডান পা কেটে বিচ্ছিন্ন করে ও আরও একটি গরু জিম্মি করে তার বাড়িতে নিয়ে যায়। পরে স্থানীয়দের অনুরোধে জিম্মি করা গরুটা ফেরত দেন।
ফারুক হাওলাদার অভিযোগ করে বলেন,
আমি দিনমুজুরী কাজ করে পরিবার চালাই, আমার গরুর দ্বারা তাহার ফসলের ক্ষতি হলে আমাকে বা স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের বললে আমি তাহার প্রাপ্য ক্ষতিপূরন দিয়ে দিতাম।
তা না করে দারালো অস্র দিয়ে আমার গরুটির পা কেটে বিচ্ছিন্ন করে। পরে উপজেলা থেকে চিকিৎসক এনে পা বিছিন্ন জায়গায় চিকিৎসা করাই ও আজ তিনদিন যাবত চিকিৎসার ওষুধের খরচ চালিয়ে যাচ্ছি। মানুষ হয়ে এ কেমন পশুর উপর অবিচার। আমি এ ঘটনার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
এবিষয় অভিযুক্ত আলমাছ প্যাদা অভিযোগ অস্বীকার করে বলেন,
আমার বিরুদ্ধে অভিযোগটি
সম্পূর্ণ মিথ্যা। আমি এধরনের কিছুই করি নাই।
তিনি আরো বলেন, গত দুইদিন আগে খবর পাই আমার ফসলি ক্ষেতে একটি গরু এসেছে। তখনই স্থানীয় ব্যক্তিদের নিয়ে গরুটি আমার বাড়িতে নিয়ে আসি, তারপর গরুর মালিক আমার বাড়িতে আসলে স্থানীয়দের অনুরোধে গরুটি ফেরত দিয়ে দেই।