• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় পৈত্তিক সম্পত্তি বেদখল হওয়ায় নিঃশ্ব হয়ে গেলেন কবির হাওলাদার গং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৫, ১৫:৪১ অপরাহ্ণ
গলাচিপায় পৈত্তিক সম্পত্তি বেদখল হওয়ায় নিঃশ্ব হয়ে গেলেন কবির হাওলাদার গং

তারিখঃ ১০ এপ্রিল ২০২৫

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় পৈত্তিক সম্পত্তি বেদখল হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কবির হাওলাদার গং। কবির হাওলাদার হচ্ছেন গলাচিপা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুরাদনগর গ্রামের মোহাম্মদ হাওলাদারের ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের মুরাদনগর সেন্টার বাজার সংলগ্ন হাওলাদার বাড়িতে। এ বিষয়ে অসহায় কবির হাওলাদার (৩৮) জানান, আমার বাব-দাদার পূর্ব পুরুষের নামে প্রায় ২৩ একর সম্পত্তি আছে। তার ওয়ারিশ হিসেবে আমি কবির হাওলাদার, মোহাম্মদ হাওলাদার, ফুলবানু বেগম, হনুফা বেগম, মহিউদ্দিন হাওলাদার, খবিরউদ্দিন হাওলাদার, আলাউদ্দিন হাওলাদার, ফরিদা বেগম গং। উক্ত জায়গার আর.এস, এস.এ আমার বাব-দাদা ও ফুফুদের নামে আছে। যার আর.এস খতিয়ান নং- ৮৭০, ৮৭৭, ৬৮৩, ৮৬৯, ৮৭১। কিন্তু এলাকার কিছু দুষ্কৃতিকারী, অসাধু, লোভী মানুষ রেকর্ড অফিসকে ভুল বুঝিয়ে আমাদের জায়গার মধ্যে তাদের নামে বিএস জরিপ করে এবং আমাদের জায়গা তারা বেদখল করে রেখেছে। দীর্ঘ বছর আমরা ভোগ দখল করলেও প্রভাবশালীরা বিএস জরিপ তাদের নামে আছে বলে আমার সম্পত্তি জোর পূর্বক দখল করে রেখেছে। আমরা তাদেরকে জমির দলিল দেখাতে বললে তারা কোন দলিলপত্র দেখায় না। এমনকি তারা আমাদেরকে খুন জখমের হুমকি দেয়। আমাদের জমি ফিরে পেতে এবং এর বিচার পেতে আমরা পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আমি অসহায় মানুষ। আমরা আমাদের জমি আমি ফেরত পেতে চাই। আমি প্রশাসন থেকে শুরু করে সবার সহযোগিতা কামনা করছি। আপনারা আমাকে আমার জমি ফিরিয়ে দেয়ার সদয় ব্যবস্থা করেন। এই কথা বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এ বিষয়ে ইউপি সদস্য মো. জাকির মাদবর বলেন, কবির হাওলাদার গংদের নামে অনেক জায়গা জমি আছে। তাদের কাগজপত্র অনুযায়ী তাদের সম্পত্তি ফিরে পেলে তারা কৃষিকাজ করে আবার মাথা তুলে দাড়াতে পারবে। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান বলেন, জায়গা-জমির বিষয়গুলো আদালত বোঝেন। আদালতের নির্দেশনা পেলে আইনগত উদ্যোগ নেওয়া হবে।