হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি ::সারা দেশের ন্যায় এবারো একযোগে সিলেট জেলার বালাগঞ্জেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এ পরীক্ষায় বালাগঞ্জ উপজেলা থেকে ১৬৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন ।
বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনে বালাগঞ্জ দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়, দেওয়ান আব্দুর রহিম উচ্চ বিদ্যালয়, ইসলামিয়া মোহাম্মাদীয়া আলিম মাদ্রাসা তিনটি কেন্দ্রে ১৬৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন এবং ২১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ জানান, প্রথম দিন পরীক্ষা শেষ হয়েছে । পরীক্ষা কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি আছে। কোন ধরনের অপ্রিতীকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বালাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া, একাডেমিক ইন্সপেক্টর আফরোজা আতিক, বালাগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি মো.আমির আলীসহ সংশ্লিষ্টরা আজ সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিক্ষার হল পরিদর্শন করছেন।
পরীক্ষা নির্বিঘ্ন করতে পুলিশ ও আনসারসহ কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।