মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
১৩ই এপ্রিল রবিবার ভোলা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা ও বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিস) মোঃ হুমায়ুন কবির।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম (অ্যান্ড ও অপস) মোঃ আছাদুজ্জামান,ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র দে,লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বাবুল আখতার,মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), ভোলা সদর থানার ওসি আবু সাহাদাত মোঃ হাসনাইন পারভেজ,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান,লালমোহন থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৌলতখান থানার ওসি মোহাম্মদ জিল্লুর রহমান সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শকসহ ভোলা জেলা পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্যগণ।