• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুকসুদপুরে ডাকাতি মামলায় আন্ত:জেলা ডাকাত দলের সদস্য মোঃ শরিফুল ইসলাম সজলকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-৬।

মঙ্গলবার রাতে (১৫ এপ্রিল) খুলনার বটিয়াঘাটা থানার তেতুলতলা গ্রামের একটি বাড়ি থেকে ওই ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার (১৬ এপ্রিল) সকালে র‌্যাব-৬ থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো করেছে।

গ্রেফতারকৃত আন্ত:জেলা ডাকাত দলের সদস্য মোঃ শরিফুল ইসলাম সজল ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার পিরোজপুর গ্রামের মোঃ হাতেম আলী মন্ডলের ছেলে।

র‌্যাব-৬ জানায়, গত বছরের ১৭ ডিসেম্বর রাতে সাড়ে ৩টার দিকে ১০ থেকে ১২ জনের এক একদল ডাকাত রইস উদ্দিনের ভাড়া বাসার গ্রীল কেটে বেলকনি দিয়ে দ্বিতীয় তলায় উঠে দড়জা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারীতে থাকা নগদ টাকা, সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কারসহ ঘরে থাকা অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়। পরে রইস উদ্দিন বাদি হয়ে মুকসুদপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ ও ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি যৌথ দল খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন তেতুলতলায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য মোঃ শরিফুল ইসলাম সজলকে গ্রেফতার করে।

র‌্যাব-৬ আরো জানায়, ডাকাতির ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। #