• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: শিমুল হাচানকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২০ এপ্রিল) উপজেলার ঘাঘর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, উপজেলার ঘাঘর বাজার এলাকায় শেখ রাসেল শিশু কিশোর পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: শিমুল হাচান অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরো জানান, গ্রেফতারকৃতকে আজ গোপালগঞ্জ সদর থানায় পাঠানো হবে। এরপর তাকে আদালতে প্রেরণ করা হবে। #