• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় ১৩০০ জন কৃষকের মাঝে উফশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৫, ১৫:৫১ অপরাহ্ণ
গলাচিপায় ১৩০০ জন কৃষকের মাঝে উফশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

 
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
 পটুয়াখালীর গলাচিপায় কৃষি প্রণোদনা কর্মসূচি খরিপ-১ এর ২০২৪-২৫ অর্থ বছরের আওতায় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪শে এপ্রিল,২০২৫) সকাল ১১ টার দিকে উপজেলা কৃষি অফিসের হল রুমে ১৩০০ জন কৃষকদের মাঝে ৬.৫মে. টন উফশী আউশ ধানের বীজ ও ১৩মে. টন ডিএপি এবং ৬.৫মে. টন এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলায় উফশী আউশ ধানের বর্তমান লক্ষ্য মাত্রা ২৪শত ৫০ হেক্টরও অধিক হতে পারে। 

এ কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ও অগ্রগতি সাধনের লক্ষ্যে আধুনিক গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং সম্প্রসারণ কার্যক্রম জোরদার করা হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কৃষিজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার সবসময় কৃষকদের পাশে থেকে সহায়তা দিয়ে আসছেন।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন  উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সেলিম রেজা, বিশেষ অতিথি বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক আঃ সোবহান, গণ অধিকার পরিষদের সভাপতি হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা জাকির হোসেনসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ