• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ণ
আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা মামলার প্রত্যাহারের দাবীতে গোপালগঞ্জের কাশিয়ানীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

কাশিয়ানী সাংবাদিক পরিষদের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

আজ রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টায় কাশিয়ানী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মানববন্ধন চলাকালে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সরদার মো. নুরুজ্জামান, কাশিয়ানী সাংবাদিক পরিষদের সভাপতি মো. ফায়েকুজ্জামান, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লিংকন, সহ-সভাপতি পরশ উজির, নুর ইসলাম লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জামান, জুয়েল হাসান, আশরাফুজ্জামান, লিটন সরদার, নেওয়াজ আহমেদ পরশ, আল ইমরান, মো. পারভেজ বক্তব্য রাখেন।

অবিলম্বে মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তারা বলেন, বিগত দিনে পতিত সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল দুর্নীতির আশ্রায় নিয়ে বিদেশে টাকা পাচার করেছে। তার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেওয়ার হুশিয়ারী দেন তারা। #