• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে পৃথক অভিযানে দুই লক্ষ টাকা  জরিমানা ও  তিন মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ণ

নলছিটি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের পৃথক দুটি অভিযানে ভ্রাম্যমাণ আদালতে একটি ইট ভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা ও মাদক কারবারিকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার ২৮ এপ্রিল নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন অবস্থিত শুকতারা ব্রিকস এর স্বত্তাধিকারী করির হোসেন জমাদ্দারকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিধানমতে ইটভাটায় কাঠ পোড়ানোর অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর বিধান মোতাবেক ২,০০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আর্থদন্ড আদায়পূর্বক সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

একইসাথে,পৃথক আরেকটি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারার বিধান মোতাবেক লিটন মাঝি কে গাঁজা বহনের অপরাথে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।আটক লিটন মাঝি নলছিটি পৌরসভার অনুরাগ গৌড়িপাশা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে আটক লিটন মাঝি ঐ এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিলো।গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাদক সহ আটক করে আভিযানিক একটি দল।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।তার নামে নলছিটি থানায় একাধিক মামলা রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:নজরুল ইসলাম।