ষ্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : মাত্র ৫ মিনিটের কালবৈশাখি ঝড়ে গোপালগঞ্জের মুকসুদপুরে গাছপালা ভেঙ্গে ঢাকা-খুলনা মহাসড়ক এক ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারন যাত্রীরা।
আজ সোমবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে এ কালবৈশাখী ঝড় হয়।
মুকসুদপুর উপজেলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মেহেদি হাসান বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে হঠাত করে কালবৈশাখি ঝড় শুরু হয়। মাত্র ৫ মিনিটে ঝড়ে মুকসুপুর উপজেলার দাসেরহাট থেকে পুরাতন মুকসুদপুর পযর্ন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় মহাসড়কের পাশের বিভিন্ন ধরনের ৩০ থেকে ৪০টি গাছপালা ভেঙ্গে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময মহাসড়ড়কের দুই পাশে অ্যাম্বুলেন্সসহ অসংখ্য যানবাহন আটকা পরে। পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মিরা গাছ কেটে মহাসড়ক থেকে সড়য়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
দাসেরহাট এলাকার বাসিন্দা পরেশ বিশ্বাস বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে হঠাত করে বৃষ্টির সাথে কালবৈশাখি ঝড় শুরু হয়। মাত্র ৫ মিনিটের ঝড়ে মহাসড়কের পাশের গাছপালা ভেঙ্গে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা মহাসড়ক থেকে গাছ কেটে অপসারন করলে যান চালাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসরিম আক্তার বলেন, ঝড়ের পর গাছ সড়িয়ে নেয়ায় যান চলাচল স্বাভাবিক হয়। #