• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৫, ১৫:১৬ অপরাহ্ণ
রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক কাজী গোলাম মাহবুবের স্মরণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের আয়োজনে ৫২’র ভাষা আন্দোলন ও ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব শীর্ষক রচনা প্রতিযোগিতা শেষে বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, প্রেসক্লাবের আহবায়ক গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা। বরিশাল জেলা উত্তর যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজের সঞ্চলানায় বক্তব্য রাখেন শিক্ষক রাজারাম শাহা, সাংবাদিক কাজী আল আমিন সহ অন্যান্যরা। শেষে বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। প্রতিযোগিতায় ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে ৪টি গ্রæপে বিজয়ী ১৭ জনকে পুরস্কার হিসেবে  সম্মাননা ক্রেস্ট, সনদ ও বই প্রদান করা হয়।