• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বেস লাইন সার্ভে অরিয়েন্টেশন অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৫, ১৬:৪৭ অপরাহ্ণ
বরিশালে বেস লাইন সার্ভে অরিয়েন্টেশন অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার:
এনহান্সিং ইনফর্মেশন এন্ড ইনক্লুশন অফ ফিসার ফোক ওম্যান,স্পেশালি দা মানতা কমিউনিটি প্রজেক্টের আওতায় বরিশালে বেস লাইন সার্ভে অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রদীপ ডেভলমেন্ট সোসাইটি, রিপোর্ট একাত্তর ডটকম ও সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ফ্রি পেস আললিমিটেড ও আর্টিকেল ১৯ এর সহযোগিতায় ২৮ ও ২৯ এপ্রিল দুই দিনব্যাপী অরিয়েন্টেশনে প্রশিক্ষক হিসেবে ছিলেন কনসালটেন্ট এলিস অরুন মজুমদার। চন্দ্রদীপ ডেভলমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বেগম স্বপ্না এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্ট একাত্তরের প্রকাশক সাংবাদিক সাঈদ পান্থ ও সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাশেদ খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী মহানন্দ দাস।