• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যুবদল কর্মীকে রক্তাক্ত জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২, ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ণ
যুবদল কর্মীকে রক্তাক্ত জখম

মসজিদের ইমাম নিয়ে সৃষ্ট বিরোধের জেরধরে যুবদল কর্মী শেখ আল মামুন বাবু (৩৫) নামের এক যুবদল কর্মীকে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বিল্বগ্রাম বাজারের।
শুক্রবার দুপুরে আহত যুবদল কর্মী শেখ আল মামুন বাবু অভিযোগ করে বলেন, বিল্বগ্রাম মৃধা বাড়ির মসজিদের ইমাম নির্ধারন নিয়ে স্থানীয় মৃধা ও সরদার বংশের মধ্যে বিরোধ চলে আসছে। বিরোধ মীমাংসার জন্য স্থানীয় ভাবে একাধিকবার বসা হয়। এসময় আমি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মৃধা বংশের পক্ষে কথা বলি। এতে ক্ষীপ্ত হয় সরদার বংশের লোকেরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমি (বাবু) বিল্বগ্রাম বাজারে বসে চা পান করছিলাম। এরইমধ্যে সরদার বংশের ভাড়াটিয়া সন্ত্রাসী জামান শরীফ ও তার সহযোগী শহিদুল মৃধা, মাসুদ সরদার, বেল্লাল সরদার ও সিজান সরদার আমার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা পাথর দিয়ে আঘাত করে আমার মাথা থেতলে দেয়। এঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।