• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে তিন তলা ভবন থেকে নিচে পড়ে রাজমিস্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ণ
গোপালগঞ্জে তিন তলা ভবন থেকে নিচে পড়ে রাজমিস্ত্রী নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে তিন তলা ভবনের সেন্টারিং এর কাজ করার সময় অসাবধানবশতঃ ভাবে নিচে পড়ে গিয়ে সোহেল খান (৩৫) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন।

আজ শুক্রবার (০২ মে) বিকালে কাশিয়ানী ‍উপজেলার দেবাসুর গ্রামের ইকুল শিকদারের বাড়িতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক ডা: বিচিত্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাজমিস্ত্রী সোহেল খান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খইলশাখালী গ্রামের লিয়াকত আলি খানের ছেলে।

নিহতের পিতা লিয়াকত আলি খান জানান, রাজমিস্ত্রী সোহেল খান কাশিয়ানী ‍উপজেলার দেবাসুর গ্রামের ইকুল শিকদারের বাড়িতে কাজ করছিলেন। এসময় নির্মাণাধীন তিন তলা ভবনের দোতালার শেষ করে তিন তালার সিঁড়ির সেন্টারিং এর কাজ করতে গেলে অসাবধানবশতঃ ভাবে নিচে পড়ে গিয়ে মারাত্মক আহত হন।

পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। #