• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২০, ১৫:২৫ অপরাহ্ণ
আমতলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরন।

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আমতলী পৌরসভার ২৫ জন ÿুদ্র ব্যবসায়ীদের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

ইউএনও মনিরা পারভীন বৃহস্পতিবার এ খাদ্য সহায়তা বিতরন করেন।

জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের আমতলী উপজেলায় কয়েক হাজার ÿুদ্র ব্যবসায়ী কর্মহীন হয়ে পড়ে।

এ কর্মহীন ব্যবসায়ী পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য সহায়তা বরাদ্দ দেয়।

বৃহস্পতিবার ইউএনও মনিরা পারভীন আমতলী পৌরসভার ২৫ জন ÿুদ্র ব্যবসায়ীদের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেন।

প্রত্যেক ব্যবসায়ীকে ১০ কেজি চাল ও ৩ কেজি আলু দেয়া হয়।

খাদ্য সহায়তা বিতরনকালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিউল হিকমা ও নাজির মোঃ মজিবুর রহমান।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, পৌরসভার ২৫ জন ÿুদ্র ব্যবসায়ীর মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।