• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ভুক্তভোগিদের সংবাদ সম্মেলন খেয়াঘাট দখল ও পরানপুর পশুর হাট থেকে চাঁদাবাজীসহ বিএনপির নেতার বিরুদ্ধে বিস্তর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৪, ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ
গোপালগঞ্জে ভুক্তভোগিদের সংবাদ সম্মেলন খেয়াঘাট দখল ও পরানপুর পশুর হাট থেকে চাঁদাবাজীসহ বিএনপির নেতার বিরুদ্ধে বিস্তর অভিযোগ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচীব ইমদাদুল হক ও তার বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, লুটপাট ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীরা এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ আনেন।

আজ রবিবার (০৪ মে) দুপুরে উত্তর ধানকোড়া গ্রামের বটতলায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. নুরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ওই গ্রামের সাবেক ব্যাংক কর্মচারী বাচ্চু মিয়া ১৬ বছর আগে ভাগ্নি জামাই ও প্রতিবেশি ইবাদ শেখের কাছ থেকে একটি জমি ক্রয় করেন। কিন্তু তাদের বসবাস করার মতো জায়গা-জমি না থাকায় মানবিক কারণে ওই জমিতে বসবাস করতে দেন। সম্প্রতি জমি বুঝিয়ে ও ছেড়ে দিতে বললে উল্টো টাকা দাবী করে হত্যার হুমকিসহ নানা ভয়ভীতি দেখান। তিনি দিতে অস্বীকার করায় গত ২৯ এপ্রিল রাতইল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এমদাদুল হকের নেতৃত্বে তার উপর হামলা চালানো হয়।

তিনি আরো বলেন, গত ২৯ এপ্রিল উত্তর ধানকোড়া গ্রামের মামুন সরদারকে সালিশ থেকে বাড়ি ফেরার পথে লোকজন নিয়ে প্রাণনাশের হুমকি দেয়। অাখের শেখের ঘের দখল করে মাছ লুটের চেষ্টা করে। মোস্তফা শেখের সাথে তার আপন ভাইয়ের বিরোধ চলছিল। বিএনপি নেতা এমদাদুল হক অপর ভাইয়ের পক্ষ হয়ে লোকজন নিয়ে তাকে মারধর করে এবং মুখের দাঁড়ি টেঁনে ছিড়ে ফেলে ওই বিএনপি নেতা।

এছাড়া পোষ্টার ছেড়ার অভিযোগ এনে বিভিন্ন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন এবং কাশিয়ানী থানার ততকালীন ওসি শফিউদ্দিনের যোগসাজসে এলকার লোকজনকে হত্যা মামলার আসামি করার হুমকী দেয়াসহ হয়রানী করে। এছাড়াও ওই বিএনপির নেতার বিরুদ্ধে ইতনা খেয়াঘাট দখল ও পরানপুর পশুর হাট থেকে চাঁদাবাজীরও অভিযোগ তোলেন ভুক্তভোগীরা।

এছাড়াও তিনি আরও বলেন, বিল্লাল শেখ নামে এক ব্যক্তি ইমদাদুল হকের কাছে পাটের পাওনা টাকা চাওয়ায় তাকে বেধড়ক মারপিট করে। পাটের পাওনা টাকা চাওয়ায় পাশ্ববর্তি পারকরফা গ্রামের সোহান শেখ, পাথরঘাটা গ্রামের খানজাহানকেও বেধড়ক মারপিট করে আহত করে এবং তাদেরকে হত্যা মামলার ভয় দেখায়।

বিএনপি নেতা এমদাদুল হক ও তার বাহিনীর চাঁদাবাজি, হামলা, লুটপাট ও নির্যাতনের হাত থেকে বাঁচতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। দ্রুত তদন্ত করে ওই বিএনপি নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান।

এসময় সম্মেলনে ভুক্তভোগী মো. মামুন সরদার, নুরুল ইসলাম, মোস্তাফা শেখ, মো. আমির আলী খানসহ এলাকাবাসী এবং বিভিন্ন বিভিন্ন ইলেকট্রানিক্স-প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয় জানতে চাইলে অভিযুক্ত রাতইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচীব এমদাদুল হক মুঠোফোনে বলেন, ‘এ বিষয় আমার কোন মন্তব্য নেই”। #