• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৫ হাজার টাকা ঘুষের বিনিময়ে আটককৃত জেলে,নৌকা ও জাল ছেড়ে দিল মৎস্য অফিসের সহকারি বিধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৯, ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ণ
৫ হাজার টাকা ঘুষের  বিনিময়ে আটককৃত জেলে,নৌকা ও জাল ছেড়ে দিল মৎস্য অফিসের সহকারি বিধান

মোঃ সাইফুল ইসলাম আকাশ,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে ৫ হাজার টাকার বিনিময়ে অভিযানে আটককৃত জেলে,নৌকা ও জাল ছেড়ে দিল বোরহানউদ্দিন উপজেলা মৎস্য অফিসের সহকারি বিধান বিশ্বাস নাম।
জানা গেছে, মার্চ-এপ্রিল এই ২ মাস অভিযানে বোরহান উদ্দিনের মেঘনা ও তেতুলিয়া নদীতে সরকারি নিষেধাজ্ঞা চলমান থাকা অবস্থায় গতবার ১২ এপ্রিল নদীতে অভিযান করে ১জন জেলে, নৌকা ও জাল জব্দ করে উপজেলা মৎস্য অফিস কিন্তু দালালের মাধ্যমে মৎস্য অফিসের সহকারী বিধান বিশ্বাস ৫ হাজার টাকা লেনদেনের মাধ্যমে জেলে, জাল ও নৌকা ছেড়ে দেয় এমন একটি কল রেকর্ড গণমাধ্যম কর্মীদের হাতে এসে পৌঁছায়,ওই রেকর্ডে এক দালালের সাথে কথোপকথনে বলতে শোনা যায়,বিধান দালাল কে বলেন ওই বেডা তোমার ফোন বন্ধ বন্ধ, দালাল প্রতি উত্তরে বলেন, আপনি জাইলাটা ছাড়েন না কেন,আমনেরে কই নাই ৫ হাজার টাকা আমি দিয়া দিমু, বিধান বলেন তুমি কি পাঁচ হাজার টাকা পাইছো, উত্তরে দালাল বলেন,পাইছি আমার থেকে আপনি নিয়ে যাবেন,এদিকে ডিউটি করবেন না দক্ষিণ মিল গিয়ে ডিউটি করেন,দূরে যাইয়া মরেন,এরপরই ওই ছেলেকে ছেড়ে দেন বিধান বিশ্বাস।
এ বিষয়ে জানতে উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী বিধান বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি,বিষয়টি এড়িয়ে গিয়ে কল কেটে দেন এবং মুঠোফোন বন্ধ করে রাখেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ সাহা বলেন,বিষয়টি দেখছি কি করা যায়।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন,সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে,কল রেকর্ড এর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,যাচাই বাছাই করে ব্যবস্থা নেবেন।
তবে এ বিষয়ে জনমনে প্রশ্ন,প্রমাণ পাওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না,তাহলে কি উপজেলা ও জেলা মৎস্য অফিস ম্যানেজ করেই অফিস সহকারী এ কাজ করেন।