• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১০, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এফসি গ্রুপ বাংলাদেশ শাখার ব্যবস্থাপক আকিব ইসলামের উদ্যোগে বিনামূল্যে এ চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (১০ মে) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত চক্ষু সেবা ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ শাহিন ইকবাল আর চক্ষু শিবিরের উদ্বোধন করেন শহিদুল ইসলাম বাবু সরদার।

মাওলানা আকরামুজ্জামান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেবা ক্যাম্পে ঢাক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ডা. অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান, গোপালগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি এইচ খান মঞ্জু, নিজড়া ইউনিয়ন চেয়ারম্যান আহমেদ আলী মিনা ধলু, এফসি গ্রুপের উপদেষ্টা লরেন্স বাড়ৈ।

এ চক্ষু ক্যাম্পে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৫জন চক্ষু বিশেষজ্ঞসহ ১৪ জনের একটি দল বিকাল ৩টা পর্যন্ত এ সেবা প্রদান করেন। বিনামূল্যে প্রায় সাত’শ রোগীদের মাঝে সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৪০ জন রোগীকে বিনা মূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। এছাড়াও সেবা নিতে আসা রোগীদের নানা ধরনের পরীক্ষা শেষে বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করা হয়। #