মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
আগামী ১৬ মে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার এবং ১৭ মে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক,বরিশাল বিভাগ ও বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক মোঃ সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মো: মাজহারুল ইসলাম পারভেজ সহ মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।