বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হামপাতালে (শেবাচিম) করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক রোগীর মৃত্যু হয়েছে।
আজ শুত্রবার সকালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।
তার বয়স হয়েছিল ৫৫ বছর।
মৃত ব্যক্তি ঝালকাঠি সদর উপজেলার উত্তরকুল গ্রামের বাসিন্দা।
এর আগে তথ্য গোপন করে তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিলো।
পরে করোনার উপসর্গ ধরা পড়লে তাকে করোনা ওয়ার্ডে প্রেরন করা হয়।
শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান জানিয়েছেন, মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন কিনা জানা যায়নি।
তার নমুনা সংগ্রহ করা হয়েছে।