• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ইয়াবা, দেশীয় অস্ত্র ও একটি গাড়ীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১২, ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা, দেশীয় অস্ত্র ও একটি গাড়ীসহ মাদক ব্যবসায়ী ও কেরামত প্লাজার মালিক রফিকুল ইসলাম মিনা (৩৫) ও তার গাড়ী চালক সাজ্জাদকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১১ মে) দিবাগত গভীর রাত ৩টার দিকে শহরের গোপালগঞ্জ মেডিকেল কলেজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা সিকিপাড়া গ্রামের কেরামত আলী মিনার ছেলে ও শহরের কেরামত প্লাজার মালিক রফিকুল ইসলাম মিনা (৩৫) ও তার গাড়ী চালক সাজ্জাদ (৩০)।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ড. মো. রুহুল আমিন সরকার জানান, বিশেষ অভিযান পরিচালনা করতে গোপালগঞ্জ মেডিকেল কলেজের সামনের সড়কে অবস্থান নেয় পুলিশ। এসময় গাড়ীটি দেখে সন্দেহজনক মনে হলে গাড়ীটি তল্লাশী করা হয়। তল্লাশী চালিয়ে গাড়ীর ভেতর থেকে ইয়াবা, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম মিনা ও তার গাড়ী চালক সাজ্জাদকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। #