• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে খালে পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৫, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ
গোপালগঞ্জে খালে পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গোসল করতে গিয়ে পা পিছলে খালে পড়ে প্রদীপ হাজরা নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের সামনের খালে এঘটনা ঘটে।

মৃত প্রদীপ হাজরা (৪৫) পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের চিত্তরঞ্জন হাজরার ছেলে। সে জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন ছিল।

মৃতের চাচাতো ভাই কালিদাস হাজরা বলেন, বৃহস্পতিবার সকালে প্রদীপ হাজরা বাড়ির পাশে কলেজের ঘাটে গোসল করতে যায়। সিঁড়ি থেকে নামার সময় পা পিছলে খালে পড়ে দাপাদাপি করতে থাকে সে। তখন খালের ওপার থেকে এক যুবক দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ মাহবুবুর রহমান বলেন, পরিবারের লোকজন প্রদীপ হাজরা নামের ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। এটা কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করলে পরিবারের লোকজন মৃতদেহটি নিয়ে চলে যায়। #