• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উচু বেড পদ্ধতিতে সবজি উৎপাদনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা প্রযুক্তি প্রদর্শন শীর্ষক মাঠ দিবস 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৮, ২০২৫, ১৬:৩১ অপরাহ্ণ
উচু বেড পদ্ধতিতে সবজি উৎপাদনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা প্রযুক্তি প্রদর্শন শীর্ষক মাঠ দিবস 

বরগুনা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট রেইজড উচু বেড পদ্ধতিতে সবজি উৎপাদনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা প্রযুক্তি প্রদর্শন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

(১৬ মে) শুক্রবার বিকেল ৪ টায় বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া আকন বাড়ি মসজিদ সংলগ্ন মাঠে এ দিবসের আয়োজন করেন বীজ প্রযুক্তি বিভাগ, বিএআরআই, গাজীপুর এবং সরেজমিন গবেষণা বিভাগ, বিএআরআই,
পটুয়াখালী। 

পটুয়াখালীর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এইচ এম খায়রুল বাশার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক (এসএসিপি) বারি পার্ট ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা.পরিমল চন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো: আলিমুল রহমান, গাজীপুর বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান।

এসময় বক্তব্য রাখেন, কুকুয়া ইউনিয়নের ইউপি সদস্য, মোসা: রুমা আক্তার, আদর্শ কৃষক ও সমাজ সেবক হুমায়ুন কবির, আদর্শ কৃষক ওমর আলী ও ফজলুর রহমান। 

এ সময় প্রধান অতিথি বলেন, চাকরির পিছু না ছুটে উচু বেড পদ্ধতিতে বছর ব্যাপী সবজি চাষ করা যায় এছাড়া  আমন ধান কর্তনের পর সাময়িক ভাবে উচু বেড পদ্ধতিতে সবজি চাষ করে এক বছরে প্রায় চার বারে প্রায় ৮ লাখ টাকা আয় করা সম্ভব। তাই এখন আর ঘরে বসে থাকার সময় নেই। যেতে হবে বহুদূর। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মাইনুল ইসলাম।