• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলেক চাচা’র পাশে দাঁড়ানোর আহ্বান!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৯, ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ণ
আলেক চাচা’র পাশে দাঁড়ানোর আহ্বান!

শীতের গভীর রাতে যখন চারদিক নিস্তব্ধ হয়ে যেত, তখন আলেক চাচার সেই ছোট্ট চায়ের দোকানটায় গিয়ে দু’কাপ চা খেয়ে মনটা হালকা করে ফেলতাম। আজ তিনি জীবিকার তাগিদে ভ্যান চালিয়ে দিন পার করতেন।

দুর্ভাগ্যজনকভাবে, গত শুক্রবার চাচার ভ্যানটি হলরোড থেকে চুরি হয়ে যায়। বর্তমানে তার আয়ের একমাত্র পথ বন্ধ হয়ে গেছে। এই কঠিন সময়ে চাচা আমাদের, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের কাছে তার দুঃখের কথা জানাতে অনুরোধ করেছেন।

আসুন, আমরা যার যার সামর্থ্য অনুযায়ী চাচার পাশে দাঁড়াই। চাচা যেমন এক সময় আমাদের কষ্ট বুঝে এক কাপ গরম চা দিয়ে পাশে দাঁড়াতেন, আজ আমাদের পালা।

যোগাযোগ:
01925638094 (আলেক চাচা)
01916115186 (আলেক চাচার ছেলে আখিরুল)