স্টার্ফ রিপোর্টার:
বরিশাল বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর ফাজিল মাদ্রাসায়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রধান নির্বাহী, সচিব মোঃ রফিকুল ইসলাম, বিহারীপুর ফাজিল মাদ্রাসায় আগমন উপলক্ষে ২৩ মে শুক্রবার সকাল ১১ টার সময় মাদ্রাসার হলরুমে গবানিং বোডির সদস্য বৃন্দ, শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ছাত্র-ছাত্রীদের মাঝে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মত বিনিময় সভায় মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়, সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।
মত বিনিময় সভায় সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য তিনটি কাজ আমাদের করতে হবে,
প্রথমটি হল মাদ্রাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, অভিভাবক বৃন্দ, এলাকার রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিদেরকে প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক হতে হবে,
দ্বিতীয়টি হল প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দকে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ ও ভবিষ্যতে ভালো কিছু করার জন্য স্বপ্ন দেখাতে হবে।
তৃতীয় টি হল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভালো ও বড় কিছু হওয়ার জন্য মনের ভিতরে স্বপ্ন লালন করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার,
জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলম,এছাড়া মাদ্রাসার গভার্নিং বোডির সদস্য,অভিভাবক মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি সচিব মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে বহুতল একটি ভবন ও মাদ্রাসার অবকাঠামোর বিভিন্ন উন্নয়নের জন্য জোর দাবি করা হয়। তিনি তার সাধ্যমত তাদের দাবির প্রতি সম্মান রেখে পর্যায় ক্রমে উন্নয়ন করার আশ্বাস প্রদান করেন।