• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জে মসজিদ পুননির্মাণে প্রবাসী আব্দুল আজিজ মাসুক’র ৫লাখ টাকা অনুদান ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৬, ২০২৫, ১৪:০৯ অপরাহ্ণ
বালাগঞ্জে মসজিদ পুননির্মাণে প্রবাসী আব্দুল আজিজ মাসুক’র ৫লাখ টাকা অনুদান ঘোষণা

হেলাল আহমদ, বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর বাজার সংলগ্ন হযরত শাহ জালাল (রহ.) জামে মসজিদ পুননির্মাণ কাজে নগদ ৫লাখ টাকা অনুদান ঘোষণা করেছেন সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ’র আজীবন দাতা সদস্য, বালাগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য, বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী, ব্যবসায়ী আব্দুল আজিজ মাসুক।
তিনি শুক্রবার (২৩ মে) বিকালে মসজিদ পরিচালনা কমিটি ও নির্মাণ কমিটির আমন্ত্রণে মসজিদের চলমান পুননির্মাণ কাজ পরিদর্শনে এসে এ ঘোষণা প্রদান করেন।
এ সময় বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মো. বাবরু মিয়া, প্রকৌশলী আল মামুন আকন্দ, খুলনার দারুল আজিজ মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা ওয়াহিদুজ্জামান, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, হযরত শাহজালাল (রহ.) মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লী মো. আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।