• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় জাল টাকা দিয়ে পেট্রোল কেনার চেষ্টা, গ্রেপ্তার প্রতারক চক্রের একজন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৮, ২০২৫, ১৪:২৬ অপরাহ্ণ
হিজলায় জাল টাকা দিয়ে পেট্রোল কেনার চেষ্টা, গ্রেপ্তার প্রতারক চক্রের একজন।

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া বন্দর জাল টাকা দিয়ে পেট্রোল কেনার চেষ্টা। ব্যবসায়ী সন্দেহ বশবর্তী হয়ে টাকা চেক করে দেখে জাল।

২৮ মে সকাল ১১ টার দিকে উপজেলার কাউডিও বন্দর রাসেল হাওলাদারের দোকানে এ ঘটনা ঘটে। মুলাদী উপজেলার জাল টাকার ব্যবসায়ী মোঃ সাদ্দামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

জানা যায় মুলাদী উপজেলার চর ডিগ্রী গ্রামের দেলোয়ার শিকদারের ছেলে সাদ্দাম কাউড়িয়া বাজার তেল ব্যবসায়ী রাসেল হাওলাদার থেকে ২ লিটার পেট্রোল ক্রয় করে ১ হাজার টাকা নোট প্রদান করে। তখন দোকানদার সন্দেহবশবর্তী হয়ে টাকা নোটটি চেক করে দেখে জাল। বিষয়টি পুলিশ প্রশাসনকে অভিহিত করে। তাৎক্ষণিক হিজলা থানা থেকে এসআই আরাফাত সহ পুলিশের একটি চৌকস দল ছুটে আছে ঘটনাস্থলে। তখন প্রতারক চক্রের হোতা মামুনের শরীর তল্লাশি করে আরও তিনটি এক হাজার টাকা ও একটি ৫ শত টাকার জাল নোট উদ্ধার করতে সক্ষম হয়েছে।

 এ বিষয়ে তেল ব্যবসায়ী রাসেল হাওলাদারের নিকট জানতে চাইলে তিনি বলেন এক হাজার টাকার নোটটি আমরা করে চেক করে রাখি।নোটটি দেখেই সন্দেহ হওয়ায় ভালোভাবে চেক করে দেখা যায় জাল টাকা।

হিজলা থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম বলেন এ বিষয়ে মামলা হয়েছে। তিনি আরো বলেন ঈদকে সামনে রেখে এমনিতেই পুলিশ সতর্ক আছে।