মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক:
ভোলার বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ টবগী ও হাসান নগর ইউনিয়নে পানিবন্দী পরিবারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
ভোলা ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার ( ৩০ মে )বিকালে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে হাসাননগরের পুরান হাকিমুদ্দিন বাজার ও টবগী ৪নং ওয়ার্ডে পানিবন্দী ও ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন ও যুগ্ন আহ্বায়ক শহীদুল আলম নাসিম কাজী।
এসময় তারা টবগী ও হাসাননগর ইউনিয়নে নিম্নচাপের প্রভাবে ক্ষতিগ্রস্থ ১০০ পরিবারের মাঝে হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন,বোরহানউদ্দিন উপজেলা শ্রমিকদলের সভাপতি আলমগীর মাতাব্বর,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার, হাসাননগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল হাওলাদার,পক্ষিয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির,টগবি ইউনিয়ন বিএনপি নেতা সোহেল হাওলাদার, টবগী ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আওলাদ হাওলাদার, হাসাননগর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হান্নান সর্দার,টবগী ইউনিয়ন যুবদল সাংগঠনিক সম্পাদক মাসুম শেফজল,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিয়াদ সরদার প্রমুখ।