• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‎বরিশালে শ্রীশ্রী শংকর মঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩০, ২০২৫, ১৬:৪২ অপরাহ্ণ
‎বরিশালে শ্রীশ্রী শংকর মঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা।


‎জয় চন্দ্র শীল
‎বরিশাল :

‎শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বরিশালের শ্রীশ্রী শংকর মঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বিশেষ প্রার্থনা সভা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট, বরিশাল মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শহীদ জিয়ার দেশপ্রেম, নেতৃত্ব ও অবদান স্মরণে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। বক্তারা বলেন, শহীদ জিয়া শুধু একজন রাষ্ট্রনায়কই নন, স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর সন্তান এবং আধুনিক বাংলাদেশের স্থপতিদের একজন।

‎এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে মানবিকতা ও রাজনৈতিক সহাবস্থানের একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে।