• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩১, ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জ প্রতিনিধি :
“তামাক কোম্পানির কুটকৌশল উন্মোচন করি,
তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস -২০২৫ উদযাপন করা হয়েছে। শনিবার ( ৩১ মে) সকাল ১১ টায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।  র‍্যালি শেষে উপজেলা হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমি আক্তার, বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তন্ময় হালদার, বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার বেগম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।