• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩১, ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা মাল্ট্রি কমপ্লেক্স হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক
মোঃ গিয়াসউদ্দিন দিপেন। এসময় উপস্থিত ছিলেন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সভাপতি সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী চৌধুরী শরীফা নাসরিন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সোহেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহাগ সরদার, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয় ছাত্রদলের আহবায়ক বিদ্যুৎ সিং সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা দোয়া ও মোনাজাত করা হয়।