স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : যুবকদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রথম ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩১ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ প্রমূখ উপস্থিত ছিলেন। এ টুর্নামেন্টে উপজেলার পাঁচ ইউনিয়ন ও পৌরসভার মোট ছয়টি দল অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। #