• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩১, ২০২৫, ১৫:১৬ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন ইউএনও

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক:
ভোলার বোরহানউদ্দিনে টগবি,হাসান নগর,কুতুবা,কাচিয়া,সাচরা,পক্ষিয়া সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন বোরহান উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ্জামান।
২৯ শে মে বৃহস্পতিবার থেকে ৩১ মে শনিবার পর্যন্ত ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহানের নির্দেশে বোরহানউদ্দিন উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদেরকে জেলা প্রশাসকের পক্ষ থেকে সহযোগিতা হিসেবে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
উপজেলার ক্ষতিগ্রস্ত প্রায় ৬০০ পরিবারের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়,আমি সরজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে যারা প্রকৃতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে,অসহায় দুঃস্থ তাদেরকে যাচাই বাছাই করে বিভিন্ন ইউনিয়নের ৬ শত পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে,আমাদের এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।