ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায বজ্রপাতে সুইটি আক্তার (৩০) ও খুকি আক্তার (২৫) নামের দুই গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সুইটি ও খুকি বাড়ির উঠানে ধান সিদ্ধ করছিলেন।
পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজকেই মৃত ঘোষণা করেন।